আরিফ খন্দকারARIF KHANDAKER← সব বই
বড়ো ভাই — প্রচ্ছদ

উপন্যাস

বড়ো ভাই

আরিফ খন্দকার

✎ লেখকের স্বাক্ষরসহ

ধরন
উপন্যাস
প্রকাশনী
ছায়া প্রকাশন
প্রকাশকাল
বইমেলা ২০২৬
পৃষ্ঠা
৬৫৬
মূল্য
১২০০ টাকা

সারসংক্ষেপ

কিছু নিখোঁজ কেবল মানুষকে গিলে খায় না। তারা রেখে যায় ভয়। নীরবতা। আর এমন এক অপেক্ষা, যার কোনো শেষ নেই।

রাজনৈতিক অস্থিরতার এক অন্ধকার সময়ে তূর্যের বাবা হঠাৎ উধাও হয়ে যায়। থানার খাতা বলে, সে নেই। রাষ্ট্র বলে, কিছু জানে না। কিন্তু হাজারীবাগের টিনশেড ঘরের ভেতর থেকে কেউ জানে—একজন মানুষ নিখোঁজ হলে তার ছায়া থেকে যায়। আর সেই ছায়াতেই বড় হতে হয় তূর্যকে।

এক রাতেই সে বড়ো ভাই হয়ে ওঠে। সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। মায়ের মুখে নেমে আসে স্থায়ী নীরবতা। ছোট বোনের জীবনে ঢুকে পড়ে এমন এক সত্য, যেটা সমাজ ক্ষমা করে না। রাজনীতি যেখানে ব্যর্থ হয়, সেখানে দায় চাপানো হয় পরিবারের ওপর।

এই শহরে ভালোবাসা বিলাসিতা। নৈতিকতা পরিস্থিতির সঙ্গে বদলায়। আর প্রতিবাদ মানে নিজের নাম মুছে ফেলা। তূর্য জানে—বাঁচতে হলে চুপ থাকতে হয়। কিন্তু চুপ থাকারও মূল্য আছে। সেই মূল্য দিতে গিয়ে সে হারায় নিজেকে। হারায় ভালোবাসা। হারায় ভবিষ্যৎ।

‘বড়ো ভাই’ কোনো আশা জাগানো গল্প নয়।
এটা ক্ষমতার নিচে পিষ্ট হয়ে যাওয়া মানুষের দলিল।
এটা দেখায়, রাজনীতি কীভাবে ঘরের ভেতরে ঢুকে পড়ে।
কীভাবে একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়, অথচ বেঁচে রাখে।

‘বড়ো ভাই’—
যেখানে রাষ্ট্র প্রশ্নহীন।
আর দায়টা সবসময় পরিবারের।

রেটিং ও রিভিউ

রিভিউ আনা হচ্ছে…

একই ধরনের আরও বই

ষোলো আনাষোলো আনাউপন্যাস · ৩০০ টাকাতিলোত্তমাতিলোত্তমাউপন্যাস · ২৭০ টাকারোকসানারোকসানাউপন্যাস · ৩০০ টাকাজনমভরজনমভরউপন্যাস · ৭৫০ টাকা