কাব্যগ্রন্থ
ডুববো বলে ডুবছি জলে
আরিফ খন্দকার
✎ লেখকের স্বাক্ষরসহ
- ধরন
- কাব্যগ্রন্থ
- প্রকাশনী
- জলধি
- প্রকাশকাল
- বইমেলা ২০২৫
- মূল্য
- ২৫০ টাকা
সারসংক্ষেপ
যতটুকু প্রেম আছে ভেতরে
ততটুকু যদি তোমাকে দিয়ে দিই-
তবে আমি হয়ে যাবো অপ্রেম
ভেতরে বয়ে যাবো সাহারা মরুভূমি।
তারপর বলো কি দেবো তোমাকে
কি দিয়ে পূর্ণ করবো, পূর্ণতায় ভরাবো
সমুদ্র যেমন জলে জোয়ারে,
চাঁদ যেমন আলোয়, ভাঙনে
কি দিলে এতোটা পূর্ণ হবে তুমি!
যতটুকু আদর আছে ভেতরে
ততোটুকু যদি তোমাকে দিয়ে দিই-
তবে আমি হয়ে যাব অবহেলা
ভেতরে বয়ে যাব বেলা নয় অবেলা।
তারপর বলো কি দেবো তোমাকে
কি দিয়ে রাখবো তোমার মন আমার মনে,
কি দিয়ে মাখবো তোমাকে গোপনে
মুক্তো যেমন শুক্তির বুকে
কি করে আমাতে তুমি করবে এমন খেলা।
রেটিং ও রিভিউ
রিভিউ আনা হচ্ছে…
ও মন তোমাকে দেখাবো আমার চোখের শ্রাবণকাব্যগ্রন্থ · ৪০০ টাকা
মেঘমালাকাব্যগ্রন্থ · ২০০ টাকা
দাফনহরর থ্রিলার উপন্যাস · ৭৫০ টাকা
ফাল্গুনী লেনথ্রিলার উপন্যাস · ৭০০ টাকা