আরিফ খন্দকারARIF KHANDAKER← সব বই
সেদিন বৃষ্টি হলো — প্রচ্ছদ

থ্রিলার উপন্যাস · ইবুক

সেদিন বৃষ্টি হলো

আরিফ খন্দকার

ধরন
থ্রিলার উপন্যাস · ইবুক
প্রকাশনী
বইটই
প্রকাশকাল
২০২৪
মূল্য
১০০ টাকা

সারসংক্ষেপ

গতরাতেও আশিকের সঙ্গে কথা হল ফাউজিয়ার। দিব্যি হাসাহাসি করেছে দু'জন। সারাদিনের এটা ওটা প্রাণ খুলে বলেছে দু'জন। এটা তাদের প্রতিদিনকার অভ্যেস। সারাদিন শেষে রাতে ঘুমানোর আগ মুহূর্তে কথা না বললে যেন চোখে ঘুম আসেই না। আশিকের ঘুমও আসে না, আসেনা ফাউজিয়ার ঘুমও। মাঝেমধ্যে যাদের এমন হয় কথা বলতে বলতে দু'জন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ততক্ষণ অবধি মোবাইলটা তাদের কানেই থাকে। মনে হয় ঘুমের মধ্যে যেন তারা একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়? কিন্তু ঘুমের মধ্যে কি কোন শব্দ শোনা যায়?

বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ফাউজিয়া তার বাবা আনিস রহমানের জন্য ঔষধ নিতে বাহিরে বের হয়েছে। কিন্তু তাঁর জন্য ঔষুধটুকু কেনা হয়নি, তার আগেই এমন একটা দৃশ্য তার চোখে পড়লো যেটা দেখা মাত্র সে ঠিক থাকতে পারল না। স্থির হয়ে গেল মুহূর্তেই। নিথর দেহটা নিয়ে ফাউজিয়া খুব বেশি দূর আর এগোতে পারল না। মনে হল সে কেমন যেন অবশ ও অসাড় হয়ে উঠতে শুরু করেছে। অথচ কিছুক্ষণ আগেও সে এমন ছিল না। ছিল খুব স্বাভাবিক।

ফাউজিয়ার সারা শরীর কেমন পাথরের মতন শক্ত হয়ে আসতে শুরু করেছে। এই শরীরটাকে নিয়ে সে বোধহয় খুব বেশিদূর এগিয়ে যেতে পারবে না। এটা কি দেখতে পাচ্ছে সে? এটা কি সত্যি নাকি কেবলই একটা দুঃস্বপ্ন?

রেটিং ও রিভিউ

রিভিউ আনা হচ্ছে…

একই ধরনের আরও বই

চৌকাঠচৌকাঠথ্রিলার উপন্যাস · ৮০০ টাকাঊনমানুষঊনমানুষথ্রিলার উপন্যাস · ৮০০ টাকামুখ কিংবা মুখোশমুখ কিংবা মুখোশথ্রিলার উপন্যাস · ৫৫০ টাকাএকদিনএকদিনথ্রিলার উপন্যাস · ৫০০ টাকা