কবিতা
ফের দেখা হলে
আরিফ খন্দকার
ফের দেখা হলে
ফিরিয়ে নেবো চোখ,
ফের দেখা হলে
ফিরিয়ে দেবো শোক।
ফের দেখা হলে
গুটিয়ে নেবো আবদার,
ফের দেখা হলে
অভিযোগ তুলে ধরবো আবার।
ফের দেখা হলে
সুদে আসলে বুঝে নেবো ফাগুন,
ফের দেখা হলে
জলের মধ্যে পুনরায় জ্বালাবো আগুন।
ফের দেখা হলে
কথার মধ্যে এঁকে নেবো ব্যথা,
ফের দেখা হলে
তোমার ঠোঁটে দেবো আমার ঠোঁটের নীরবতা।