থ্রিলার উপন্যাস
অকূলপাথার
আরিফ খন্দকার
✎ লেখকের স্বাক্ষরসহ
- ধরন
- থ্রিলার উপন্যাস
- প্রকাশনী
- অনিন্দ্য প্রকাশ
- প্রকাশকাল
- বইমেলা ২০২৬
- পৃষ্ঠা
- ৬৭৪
- মূল্য
- ১৪০০ টাকা
সারসংক্ষেপ
‘পুলিশ যখন দরজায় কড়া নাড়ল, তখনও কেউ জানে না। ভেতরে ভেতরে অনেক আগেই একটা বাড়ি ভেঙে পড়েছে।’
নিখিলকে হাতকড়া পরানো হয়। লাবনী দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বের হয় না। যে কথা বলতে এসেছিল, সেই কথাটাই আর বলা হয় না। কিছু কথা সময়মতো না বললে, পরে আর বলার মতো সময় থাকে না।
অরুণ সাহেব সারা জীবন সংসারটাকে ধরে রাখতে চেয়েছেন। আঞ্জুমান বুকের ভেতর ভয় লুকিয়ে রেখেছেন। সীমা তার অদৃশ্য খুঁতটাকে আড়াল করে বাঁচতে চেয়েছে। মিথিল সব হিসেব কষে চলেছে। আর নিখিল? সে ভেবেছিল ছোট ছোট গোপন রাখলে কোনো ক্ষতি হয় না।
কিন্তু গোপন সত্য কখনও ছোট থাকে না। সেগুলো বড় হতে হতে একসময় পুরো পরিবারটাকেই গ্রাস করে।
‘জেলখানার ভেতর বসে নিখিল ভাবছে। আমরা কি সত্যিই একদিনে ডুবে গেলাম? নাকি অনেক আগেই স্রোতে ভেসে গিয়েছিলাম, শুধু বুঝিনি?’
অকূলপাথার শুধু একটি ঘটনার গল্প নয়। এটা ধীরে ধীরে ভাঙনের গল্প। এমন এক ডুবে যাওয়ার গল্প, যার শব্দ বাইরে শোনা যায় না। ভালোবাসা এখানে আশ্রয়ও, আবার বিপদও। নীরবতা এখানে রক্ষা নয়, বরং ফাঁদ।
রেটিং ও রিভিউ
রিভিউ আনা হচ্ছে…
এখানে তাবিজ বিক্রি হয়থ্রিলার উপন্যাস · ১,৪০০ টাকা
রজনীগন্ধা রিসোর্টথ্রিলার উপন্যাস · ১,২০০ টাকা
আসমান জমিনের উপাখ্যানথ্রিলার উপন্যাস · ১,২০০ টাকা
আজমেরীথ্রিলার উপন্যাস · ৯০০ টাকা