উপন্যাস
আকাশ দেখার নিমন্ত্রণে
আরিফ খন্দকার
✎ লেখকের স্বাক্ষরসহ
- ধরন
- উপন্যাস
- প্রকাশনী
- দেশ পাবলিকেশন্স
- প্রকাশকাল
- বইমেলা ২০১৯
- পৃষ্ঠা
- ৩৫০
- মূল্য
- ৬০০ টাকা
সারসংক্ষেপ
জগতের প্রত্যেকটা মানুষের জীবনে যেমন সুখ আছে তেমনই দুঃখও আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে সুখ কেনো সুখের ছিটেফোঁটাও নেই, আছে শুধু দুঃখ। দুঃখই যেন তাদের কাছে সুখের মতো। দুঃখের মতো এতো গভীর সুখ তাদের কাছে আর নেই। থাকার কথাও না।
দুঃখের সাথে দিনরাত পার করতে করতে সুখকে তখন পর মনে হয়। মনে হয় এই আছে, এই নেই। আর দুঃখ-দুঃখ কখনো না থাকার মতো না, চলে যাওয়ার মতো না। দুঃখ থাকবেই। দুঃখকে যে তারা খুব বেশি আপন করে নিয়েছে, একান্তই নিজের করে নিয়েছে।
খুব বেশি দুঃখে থাকা মানুষগুলো সুখে তেমন ভালোও থাকে না। কেননা সুখ তাদের ভালো লাগে না। দুঃখ তাদের এতো বেশি গভীর করে তুলে যে সুখের মতো অগভীর কিছুতে তারা মানিয়ে উঠতে পারে না। মানুষ তো এমনই। একবার যার কাছে যেটা ভালো লেগে যায় সে সেটাতেই থাকতে পছন্দ করে।
এই যেমন দুঃখ। দুঃখের মানুষগুলো কখনো সুখ সহ্য করে উঠতে পারে না। অথবা দুঃখের কপালে সুখ সয়ও না। সইবেই বা কেমন করে? আগুন কী আর জলে জ্বলতে পারে? তাকে নিভে যেতে হয়। নিভে গিয়ে আগুনকে আগুনেই জ্বলতে হয়।
রেটিং ও রিভিউ
রিভিউ আনা হচ্ছে…
বৃষ্টি তোমাকে দিলামউপন্যাস
এক দুপুরের নির্জনতায়উপন্যাস · ৫০ টাকা
হলুদ ফুলের খোঁপাউপন্যাস · ৫০ টাকা
এই শহরে শিউলি ফোটেউপন্যাস · ৫০ টাকা